ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন—আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতা যাচাই করছে সরকার। বিষয়টি নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন—আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের সত্যতা যাচাই করছে সরকার। বিষয়টি নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের খবর সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবরটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করছে।তিনি বলেন, এ ধরনের আবেদন করার আইনগত ভিত্তি কী, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার এ আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইনসহ সংশ্লিষ্ট সব আইনি দিক পর্যালোচনা করে পররাষ্ট্র অথবা আইন মন্ত্রণালয় আনুষ্ঠানিক বক্তব্য দেবে।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে তাঁকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।বাসে আগুন ও স্থাপনায় হামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিএদিকে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা এবং বাসে আগুন দেওয়ার মতো সাম্প্রতিক নাশকতার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, চক্রান্তকারী পতিত শক্তি দেশে নতুন করে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা এসব অপতৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সবাই দুষ্কৃতকারী। তাদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।